ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের অংশগ্রহণে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) নাগেশ্বরী কামিল মাদরাসা অডিটোরিয়াম হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শাখা সভাপতি নাছির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা অধ্যক্ষ শামসুদ্দিন হা.। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান।
শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।