বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’ নামক সংগঠনটি বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নয়।
আজ শনিবার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, উক্ত সাংবাদিক ফোরামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং সংগঠনটির সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন কোনো ধরনের সম্পর্ক না রাখেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেউ যদি উক্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।