কুড়িগ্রামে ফজরের নামাজ পড়াতে গিয়ে ইমাম নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়াতে বেরিয়ে রোকনুজ্জামান রোকন (২৫) নামের এক হাফেজ নিখোঁজ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া সাইনবোর্ড এলাকায়।

এ ঘটনায় উলিপুর থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন তার পরিবার। তিনি পুরিরপটল হাজিপাড়া জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন। নিখোঁজ রোকনুজ্জামান ওই এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোকুনুজ্জামান মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়াতে মসজিদে যান। সকালে স্থানীয়রা ওই এলাকায় সাইনবোর্ড নামক বাজারে তার নিজস্ব ব্রয়লার মুরগীর দোকানের পাশে উলিপুর বজরা সড়কের উপর তার ব্যবহৃত পাঞ্জাবি, পাগরি, টুপি ও সাইকেল দেখতে পান। পরে রোকনুজ্জামানের বাড়িতে খবর দিলে তার পড়িবারের লোকজন এসে কামরুজ্জামানকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে উলিপুর থানায় এসে বাবা জয়নাল আবেদিন সাধারণ ডায়রি দায়ের করেন।

এসময় রোকুনুজ্জানের স্ত্রী নিপা খাতুন বলেন, স্বামী রোকুনুজ্জামান প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়াতে মসজিদের উদ্যেশ্যে যান। এসময় তার ব্যবহৃত মোবাইলে চার্য না থাকায় বাসায় রেখে যান। ভোরে নামাজ পড়াতে যাওয়ার সময় আমার সাথে কথাও হয়েছে। পরে এলাকাবাসীর নিকট থেকে জানতে পারি তার ব্যবহৃত পাঞ্জাবি, টুপি, পাগরি ও সাইকেল রাস্তার উপরে পড়ে আছে। ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় মা রেবুনা বেগম বলেন, আমার ছেলে ফজরের নামাজ পড়াতে যায় আর ফিরে আসেনি। আমার ছেলের সাথে এলাকার কোন লোকের সাথে কোন দ্বন্দ্ব নেই কিংবা কোন শত্রুতা নেই। ছেলেকে খুঁজে বেড় করে দেয়ার দাবী জানান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিখোঁজ রোকনুজ্জামানের বাবা বাদী হয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *