কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে এতিম ও বিধবার জন্য নির্মিত দুটি ঘর উদ্বোধন

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে এতিম ও বিধবার জন্য দুটি নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘর দুটি উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ঘোগাদহ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মমিনুল ইসলাম এবং ভোগডাঙ্গা ইউনিয়ন শুরা কর্মপরিষদের সদস্য মো. আব্দুল গনি ও মাওলানা রফিকুল ইসলাম।

Share With