কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১১ অক্টোবর)। সকাল ১১টা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, খেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকালই নৌকা বাইচের পুরো আয়োজন শেষ করা হবে। এ বিষয়ে নৌকার মালিকদের সঙ্গে আলোচনা শেষে একই দিনে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফাইনাল প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।