কুড়িগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফিউল ইসলাম সৌমিক নিখোঁজ হয়েছে। উলিপুরের আনন্দবাজার থেকে কুড়িগ্রাম শহরের উদ্ভাস কোচিং সেন্টারে আসার পথে সে নিখোঁজ হয়।

নিখোঁজ সৌমিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সৌমিকের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭২৪-৫৬৪৩৪১

সৌমিকের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

Share With