কুড়িগ্রামে আসছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা। আজ বুধবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন তিনি।
আল-কারীম মারকাজুল উলূম মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ আসর থেকে শুরু হবে মাহফিলের কার্যক্রম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা।
এ ছাড়া মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির ঢাকা বিভাগের সাবেক ছদর আলহাজ্ব মাওলানা রেজাউল করিম (টাঙ্গাইল), কুড়িগ্রাম জেলা শাখার সাবেক ছদর মাওলানা হাবিবুল্লাহ বেলালী, কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, কুড়িগ্রামের খতিব মাওলানা মুফতী মোজাম্মেল হক আইমানী, জামিয়া ইসহাকিয়া ইসলামিয়ার মুহতামিম আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মুফতী ফরিদ উদ্দিন আজহার এবং ফজলুল করীম (রহ.) জমিয়া ইসলামিয়া, কুড়িগ্রামের মুহতামিম মাওলানা মুফতী মুফিদুল ইসলাম।
মাহফিলে আরও উপস্থিত থাকবেন আল-কারীম মারকাজুল উলূম মাদরাসার প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শিবলী (ঢাকা), মোহাম্মদ আকতার আলী, মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও হাফেজ মাওলানা আব্দুল মোমিন জিহাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ ও হালকায়ে জিকিরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।