নজরুল সংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী সিলমী সাইফ

নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রামের সিলমী সাইফ। মাদ্রাসার আলিম পর্যায়ের নজরুল সংগীত বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে সে।

সিলমী সাইফ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। তার এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশব্যাপী প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, সিলমী সাইফের ছোট ভাই শিবলী সাদিকও একই প্রতিযোগিতায় মাদ্রাসা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। সে বাছড়া আজিজিয়া আলিম মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *