কুড়িগ্রামে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বড় শোডাউন দেখা যায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এ ছাড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, সাবেক সভাপতি আমিমুল এহসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দলীয় লক্ষ্য বাস্তবায়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *