কুড়িগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমিমুল ইহছানের নেতৃত্বে র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানের নেতৃত্বে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিটি শহরের সিঅ্যান্ডবি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি আমানত শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রয়েল, নুর খালেক, ময়না, আহমেদ আলী, কোষাধ্যক্ষ আতাউর রহমান, আইন সম্পাদক রাকিবুল রহমান, সহদপ্তর সম্পাদক চাঁদ মিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি, রুপম ও ফরহাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম এবং রাজারহাট উপজেলা যুবদলের নেতা লাল লিমনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *