কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, সম্মাননা পেলেন ৪ চালক

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, চালকদের সম্মাননা প্রদান, গাছের চারা রোপণ, রোড-শো এবং জনসচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুড়িগ্রাম সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পরিবহন খাতের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে চারজন পেশাদার চালককে ক্রেস্ট, সনদ ও সম্মানী প্রদান করা হয়। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় নিমগাছের চারা রোপণ করা হয়। সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে রোড-শোর আয়োজন করা হয় এবং সাধারণ মানুষ ও চালকদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *