বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ক্যাম্পাস ও আবাসিক থানা দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় অবস্থিত জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন, জেলা সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্যাম্পাস ও আবাসিক থানার দায়িত্বশীলরা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণ এবং ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।