ইডেন কলেজে কুড়িগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ECSWAK-এর প্রথম কমিটি গঠন

রাজধানীর ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ইডেন কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কুড়িগ্রাম (ECSWAK)’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১ বছর মেয়াদি এই কমিটি গত ১ মে ২০২৬ তারিখে সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নবগঠিত কমিটিতে সানজিদা সুলতানাকে সভাপতি এবং জান্নাতুল নাঈম জুঁইকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাম্মি আক্তার, উম্মে সাদিয়া, ফারজানা সিদ্দীকা সেতু ও কানিজ ফাতেমা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তামান্না জান্নাত, রাইসা রুনী ও ফেরদৌসী জাহান মনিরা।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিশালা মিম ও প্রমা সাহা। দপ্তর সম্পাদক পদে মিসকাত জাহান, প্রচার সম্পাদক পদে রোকসানা আক্তার, শিক্ষা সম্পাদক পদে তাহমিনা আক্তার বিথী এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অনন্যা রানী মনোনীত হয়েছেন।

কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে সুমাইয়া মিম, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. শাহিদা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক বিথী মনি, সহ-শিক্ষা সম্পাদক ইসরাত জাহান ইতি এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জেসমিন জান্নাত দায়িত্ব পালন করবেন।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন তানজিলা ফারিন, মুমতারিন মুন, আবিদা সুলতানা আম্মি ও লিনিয়া নিধি।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করতেই এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। আগামী এক বছর নবগঠিত কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

Share With