নার্সিং পেশায় শিক্ষার্থী ভর্তিতে উদ্বুদ্ধকরণ সেমিনার

কুড়িগ্রামে নার্সিং পেশায় শিক্ষার্থী ভর্তিকে উৎসাহিত করার লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম করেছে,কুড়িগ্রাম নার্সিং ইন্সটিটিউট,কুড়িগ্রাম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি কুড়িগ্রামের মতো অবহেলিত এবং উপক্ষিত অঞ্চলের জন্য নার্সিং পেশার গুরুত্ব গভীরভাবে পর্যালোচনা করেন।

সেমিনারে উপস্থিত সকলেই নার্সিং শিক্ষার গুরুত্বের সাথে আলোচনার মাধ্যমে এ পেশার সাথে সংশ্লিষ্ট থাকার উদাত্ত আহ্বান জানান।

এছাড়াও সেমিনারে নার্সিং পেশার গুরুত্ব, চাকরির সুবিধা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, সমাজে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ নার্সিং পেশাজীবীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারেই এ পেশার জন্য যোগ্য শিক্ষার্থী থাকলেও সঠিক তথ্যের অভাবে তারা ভর্তি হতে পারছে না।

এজন্য এ ধরনের সেমিনার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পথপ্রদর্শক হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।সেমিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নার্সিং পেশার বিভিন্ন দিক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে নার্সিং পেশার প্রতি আগ্রহী করবে এবং ভবিষ্যতে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতে সহায়ক হবে।যারা নার্সিং পেশা সম্পর্কে জানতে আগ্রহী এবং ভবিষ্যতে পরিবারের কাউকে এ পেশায় ভর্তি করাতে ইচ্ছুক, তাদেরকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

Share With