আজকে কুড়িগ্রাম সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

বাংলাদেশের অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সরকারি সফরে কুড়িগ্রাম আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামে পৌঁছাবেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি এবং নারী কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এরপর দুপুর ১২টায় তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় নারী কৃষকের বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত কর্মসূচি পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে তিনি পাঁচগাছীতে অবস্থিত এনজিও এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (এএফএডি) পরিচালিত তাঁত সেন্টারে সুবিধাভোগী নারী কৃষকদের সাথে মতবিনিময় করবেন।

এক দিনের এ সফর শেষে উপদেষ্টা ফরিদা আখতার সোমবার দুপুরে কুড়িগ্রাম ত্যাগ করবেন বলে জানা গেছে।

Share With