১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার (১৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম শহরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রোমান।

আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য ও ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়ন, চরিত্র গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।