কুড়িগ্রামে ভূট্টা ক্ষেতে জুয়া খেলার সময় ৬ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার একটি চৌকস টিম ০৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে।

উলিপুর থানাধীন নেফড়া খারিজা পাড়া এলাকায় একটি ভূট্টা ক্ষেতে জুয়া খেলার আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে একই এলাকার মোঃ আক্কাস আলী (৪৮), মোঃ আশরাফুল ইসলাম (৩০), মোঃ ফেরদৌস আলম (৩৬), মোঃ সাইদুল ইসলাম (৩৮), মোঃ আমিনুল ইসলাম (৫৪) ও মোঃ ফয়জার রহমান (৩৮)–কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম জানান, জেলায় জুয়া নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলেও অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জুয়া প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

Share With