কুড়িগ্রাম জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রাম জেলা পরিষদের সদর ডাকবাংলো চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে  কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণের মাধ্যমে জেলা পরিষদের পুকুরের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share With