কুড়িগ্রামে আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য আজ শনিবার (০৩ অক্টোবর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপকেন্দ্র-১ ও উপকেন্দ্র-২-এর ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ পরিচালনা করা হবে।

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগেশ্বরী উপকেন্দ্র-১ ও ২-এর আওতাধীন সকল বৈদ্যুতিক লাইন ও এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিস।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *