বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও কলেজটির উদ্ভিদবিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হোসাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি নাজমুল হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় এমপি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী জানান, নাজমুল হোসাইন উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদাহ গ্রামের বাসিন্দা। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে নাজমুল হোসাইনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।