কুড়িগ্রামে ১৩.৫ ডিগ্রি, বাড়ছে শীত ও ঘন কুয়াশা

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও চালকদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

ভোর থেকেই বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কাবু হয়ে পড়ছেন ছিন্নমূল মানুষ।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমেছে শিশিরবিন্দু। যদিও দিনের রোদ সামান্য উষ্ণতা দেয়, তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও বাড়ে শীত।

স্থানীয়রা জানান, মধ্যরাতের পর হিমেল হাওয়া আরও তীব্র আকার ধারণ করছে।

Share With