কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে রঅবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা করেছে।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এ জরিমানা কার্যকর করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ট্রাক্টর ব্যবহার করে বালু উত্তোলন করে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছিল।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ অভিযান পরিচালনা করে। যদিও ট্রাক্টর ধরা পড়েনি, তবে সিন্ডিকেটের প্রধান রফিক মিয়া (৩৮)কে আটক করা হয়। পরে তিনি অবৈধ বালু উত্তোলনের কথা স্বীকার করেন এবং এক লক্ষ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।
রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়ার মৃত আকবর আলীর ছেলে।
উপজেলা সহকারী কমিশনার আনোয়ার হোসাইন জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।