কুড়িগ্রামে গ্রীন ভয়েসের নতুন কমিটি ঘোষণা: সভাপতি নূরনবী, সেক্রেটারি তহ্নি বণিক

ভাওয়াইয়া গানের সুরে ভেজা, অর্ধশতাধিক নদ-নদী ও বিস্তীর্ণ চরবেষ্টিত প্রাণের জনপদ কুড়িগ্রাম—এই মাটিই মহাকবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হক-এর জন্মভূমি। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ উত্তরাধিকার বহন করেও বন্যা, খরা ও নদীভাঙনের সঙ্গে লড়াই করেই টিকে আছে এ জেলা।

পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা সংগঠন গ্রীন ভয়েস-এর আগামী এক বছরের জন্য কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটি সোমবার (২ মার্চ) ঘোষণা করা হয়। কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির।

নবগঠিত কমিটিতে মো. নূরনবী সরকারকে সভাপতি এবং তহ্নি বণিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সাদমান হাফিজ স্বপ্ন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগপ্রবণ এলাকায় কার্যক্রম জোরদারের মাধ্যমে জেলার পরিবেশ সুরক্ষায় সংগঠনটি কাজ করে যাবে।

তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা সংগঠনের অন্যতম সক্রিয় ও অনুকরণীয় ইউনিট হিসেবে গড়ে উঠবে।

Share With