কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামের এক যুবকের মর’দেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।
নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ভোলা মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন অটোরিকশা চালকছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে কুচা, লাইট ও ব্যাগ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
আজ সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে পল্লীবিদ্যুতের খুটির নিচে তার মর’দেহ দেখতে পায় পরিবার।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।