নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল বারী রনির তৃণমূল গণসংযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারিসুল বারী রনি তৃণমূলের জনগণের সঙ্গে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নাগেশ্বরীর বিভিন্ন ইউনিয়নের বাজার, গ্রাম ও মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ইসলামী আন্দোলনের নীতি-আদর্শ তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন,“দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। জনগণ পরিবর্তন চায় — আমরা সেই পরিবর্তনের আহ্বান নিয়ে মাঠে নেমেছি।”

স্থানীয় দোকানপাট, হাটবাজার ও গৃহে গৃহে গিয়ে তিনি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দলীয় প্রতীক ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা বলেন, হারিসুল বারী রনি তরুণ, শিক্ষিত ও আদর্শবান প্রার্থী হিসেবে ইতোমধ্যে তৃণমূলের মানুষের আস্থা অর্জন করেছেন।দিনব্যাপী এ গণসংযোগে নাগেশ্বরীর সর্বস্তরের জনগণের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

Share With