নাগেশ্বরীতে সাবেক সাবরেজিস্টার স্বপন প্রধানী নির্মমভাবে হত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন স্বপন প্রধানী (৬০), তিনি সাবেক সাবরেজিস্টার ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান হলি কেয়ারের মালিক। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে হত্যার পর তার নিথর দেহ ফেলে রাখা হয় হলি কেয়ারের পেছনের নদীতে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে নদীতে ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে।

হলি কেয়ারের মালিক হিসেবে এলাকায় পরিচিত স্বপন প্রধানীর আকস্মিক মৃ*ত্যুতে স্থানীয়দের মাঝে শোক ও আতঙ্ক নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Share With