ফুলবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পালসার মোটরসাইকেল

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের ফুলসাগর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা।

ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *