রাজারহাটে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙনের ভয়াবহতা থেকে জনপদ, ফসলি জমি ও মানুষের বসতভিটা রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নদীর তীর সংরক্ষণ ও ভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্থানীয় বাসিন্দারা দ্রুত ও টেকসই নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Share With