১০ম গ্রেডের দাবিতে কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা শাখা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, রেজাউল করিম, মমিনুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে লাম আলিফ ইমতিয়াক ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

Share With