নির্বাচনী প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ হাতপাখার প্রার্থী মাওলানা নুর বখত মিঞার

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সূর্যাস্তের পূর্বেই সকল ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী গেট, বিলবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬ কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা নুর বখত মিঞা।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে এসব প্রচারসামগ্রী সযত্নে অপসারণের বিশেষ অনুরোধ জানান।

পোস্টে মাওলানা নুর বখত মিঞা লেখেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা আমাদের নৈতিক ও আইনগত দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে শতভাগ আচরণবিধি মেনে চলার তৌফিক দান করুন আমিন।

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আইনসম্মত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

Share With