কুড়িগ্রামে ট্রেইনি কনস্টেবল নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬-এর প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রথম দিনের বাছাইয়ে অংশ নেওয়া প্রার্থীদের শারীরিক উচ্চতা ও ওজন, বুকের মাপ, বয়স এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান। পাশাপাশি পরবর্তী দিনের পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে মাঠে আসার পরামর্শ দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) শারীরিক যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের Physical Endurance Test (PET)-এ অংশ নেবেন। এ জন্য উত্তীর্ণ প্রার্থীদের সকাল ৭টার আগেই কুড়িগ্রাম পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রথম দিনের বাছাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. শাহজাহান হোসেন, পিপিএম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১) মো. আতিকুর রহমান।

এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডিএম হাসিবুল বেনজীর এবং রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনিচ উদ্দীন, পিপিএমসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *