চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা আয়োজনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ধরলা সেতুর পূর্বপারে অবস্থিত আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া ময়দানে প্যান্ডেল নির্মাণের জন্য খুঁটি গাড়ার কাজ শুরু করেন আয়োজকরা।
বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে আগামী ২০২৭ সালের ১, ২ ও ৩ জানুয়ারি তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমাকে কেন্দ্র করে মাঠে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে এবং এতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।