কুড়িগ্রামে এনসিপি নেতার মৃত্যুতে এমপি ড. আতিক মুজাহিদের শোক প্রকাশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, জমায়েত হোসেন খোকন চৌধুরীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *