বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামে দিনব্যাপী ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকদের অংশগ্রহণে কলেজ মোড়স্থ নর্থ স্টার হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২  আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।  প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, সদস্য সচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ।

​জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সম্মেলনটি পরিচালিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

​সম্মেলনের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন,  ​“কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তিতে উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় পাশে আছি।”

সম্মেলনের ​প্রধান আলোচক জাতীয় যুবশক্তির কেন্দ্রীয়

সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, ​“মাদক, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের দূরে রাখতে সুশৃঙ্খল সংগঠন ও সুস্থ সংস্কৃতি জরুরি। নেতৃত্ব মানে পদ নয়, মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের প্রতিবাদ করা। তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও গতিশীল করে মানবিক সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সম্মেলনে জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *