আগারগাঁওয়ে শিশুদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

আগারগাঁওয়ে স্বপ্নশীলন স্কুলের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। বিষয় ছিল ‘শরতের সাজ’ ও ‘শীতের আমেজ’।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন। তিনি শিশুদের স্বপ্ন দেখতে, নিয়মিত চর্চা করতে এবং সৃজনশীল কাজে যুক্ত থাকার আহ্বান জানান। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *