সারাদেশে পোস্টার-ব্যানার সরাতে যুবদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার (৯ নভেম্বর) যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ যেকোনো ধরনের প্রচারসামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও সংশ্লিষ্ট ইউনিট যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ নির্দেশনা প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *