কুড়িগ্রামে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে বৃদ্ধের কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের খামারটারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার।

আবদুর রহিম ওই এলাকার মৃত আজাহার আলীর ছেলে।

Share With