কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত দ্য গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০০ জনকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট এবং ‘মোরা বড় হতে চাই’ বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. রেজাউল করিম শাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রামের ভাইস চেয়ারম্যান মো. মোবাশ্বের রাশেদীন, চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহজালাল সবুজ ও মাওলানা নিজামুদ্দিন।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Share With