সুপ্রিম কোর্টে বিচারপতি হলেন কুড়িগ্রামের সাইফুল করিম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রামের কৃতিসন্তান জনাব এ.এফ.এম সাইফুল করিম। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার স্থায়ী বাসিন্দা।

জনাব সাইফুল করিম শিক্ষাজীবনে এইচএসসি সম্পন্ন করেন চিলমারী সরকারি কলেজ থেকে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিনের কর্মজীবন, অভিজ্ঞতা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তাঁকে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের আইন অঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই অর্জনকে জেলার জন্য গৌরবজনক বলে উল্লেখ করেছেন। তাঁরা বিশ্বাস করেন, তাঁর মাধ্যমে এ দেশের মানুষ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আরও আশাবাদী হতে পারবেন।

স্থানীয়রা বিচারপতি এ.এফ.এম সাইফুল করিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Share With