ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি (ইসলামী বিশ্ববিদ্যালয়)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুরসালিন ইসলাম তুরান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশরাফুল আলম।

সহ-সভাপতি পদে রয়েছেন রোকনুজ্জামান রাব্বি, মহসিনা আঁখি, সুমন রানা ও তৌহিদ হাসান নীরব।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম, আসিফ হাসান লিখন, সিহান আলম, শেখ মোহাম্মদ ইয়াহিয়্যা ইসলাম ও আসিফ আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আসফিয়া কানিজ ফাতেমা ও হাবিবুর রহমান হাবিব। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আছিয়া সিদ্দিকা।

দপ্তর সম্পাদক আফিয়া ইবনাত রশনি, সহ-দপ্তর সম্পাদক বায়েজিদ হাসান, অর্থ সম্পাদক নূরনবী আকন্দ, সহ-অর্থ সম্পাদক লুবনা আফসারী, প্রচার ও আইসিটি সম্পাদক সাজ্জাদ হোসাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জোনায়েদুল হাবিব মানিক, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুবাশ্বিরা নওশীন, পরিবহন সম্পাদক রাজু আহমেদ, শিক্ষা ও আবাসন বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সহ-শিক্ষা ও আবাসন বিষয়ক সম্পাদক বায়েজিদ আলম, ক্রীড়া সম্পাদক শাকিল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক আবু সালেহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান বিন আবদুল আজিজ, সহ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু দারদা, ছাত্রী কল্যাণ সম্পাদক আতিকা হক অর্চি এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক রিয়া আক্তার রুমা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান বাবু, শারমিন রহমান শিলা, সালমা নাবিলা হিতৈষী, রিপন সরকার, রেদওয়ান ইসলাম রাফি, রেজওয়ানুল কবির, ইমরান কবির, মো. রায়হানুল ইসলাম, রিনি রায় শ্রেয়া, মোতালেব হোসাইন ও মো. আব্দুল আলিম।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share With