:কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গাছপাড়ী দাখিল মাদ্রাসায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলমান এই ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদানের পাশাপাশি বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন নির্ণয় সেবা দেওয়া হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি সার্বিকভাবে পরিচালনা করেন আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ রাশিদুল ইসলাম জীবন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডি.এম.এফ মোঃ সবুজ হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও সক্রিয় ভূমিকা পালন করেন হাফেজ ইসমাইল হোসেন, হাফেজ আপন, মারুফ, নাইম, মোরশেদ ও বেল্লাল।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমে যুক্ত ছিলেন মামুনুর রশীদ, সৌরভ ও মিজানুর রহমান। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধান ও দেখাশোনার দায়িত্বে ছিলেন গাছপাড়ী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তৌহিদুল ইসলাম খোকা।
এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, যুব সমাজের এই ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।