কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মো. সুলতান মাহমুদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) কচাকাটা থানাধীন গাবতলা কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, মাদক প্রতিরোধে কচাকাটা থানা-পুলিশ প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

Share With