কুড়িগ্রামে নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়নে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নারীদের আত্মরক্ষার কৌশল শেখানো এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামে শুরু হয়েছে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে সর্বপ্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকারবিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’র অন্যতম কার্যক্রম ‘বলীয়ান নারী’র সহযোগিতায় দেশব্যাপী নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম এবং কলেজের লাইব্রেরিয়ান মো. সাইদুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. নূরনবী সরকার এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. আবু রায়হান জাকারিয়া।

উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। পরে গ্রীন ভয়েস ও বহ্নিশিখার সদস্যদের উপস্থিতিতে প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সাত দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *