কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে অভিযান

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে অভিযান  বুধবার (১৭ জুন) বিকেলে পরিচালিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদরের হলোখানা ইউনিয়নের হেমের কুটি গ্রামে পরিবেশ ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় অবৈধভাবে ‘মালেকা পোল্ট্রি ফার্ম’ নামক প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ করার দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ (২) ধারা অনুসরণপূর্বক ৫হাজার টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষনিক আদায় এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় ফার্মটি অবিলম্বে বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আরিফুল ইসলাম। 

এসময় অভিযানে প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share With