কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)–এর ধারাবাহিক বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুইজন আসামিকেও আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এসব অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্টের পিসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *