কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৩১ বোতল বিদেশি মদসহ এক চোরাচালানিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রৌমারী থানার একটি টহলরত পুলিশ দল উপজেলার রৌমারী ইউনিয়নের নওদাপাড়া (নওদাবস) গ্রামে অভিযান চালায়।
এ সময় ৩১ বোতল বিদেশি মদসহ চোরাচালানি সফিজল হক (৩২) কে গ্রেফতার করা হয়।এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।