কুড়িগ্রাম জেলা এনসিপি নেতা মাহমুদুল হাসান জুয়েলকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে এ কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে হবে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর বরাবর এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ নোটিশে উল্লেখ করা হয়নি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *