কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা-অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

পুলিশ সুপার সদস্যদের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় জুন ২০২৬ মাসে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের ৬ সদস্যকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অবসরজনিত বিদায় নেওয়া দুই পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। তিনি সততা, সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন ও মো. আসাদ আহম্মেদ রনি, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তারা।

Share With