ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের (সেশন ২০২০–২১) শিক্ষার্থী যুবায়ের হাসান দুলাল।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি সাইফ মুহাম্মাদ শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক কে.এম.এম আবুল হাসানের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আগের কমিটি বহাল রেখে কেবল সভাপতির পদে পরিবর্তন আনা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী আদর্শ ও শিষ্টাচারমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইশার নেতাকর্মীদের সর্বদা আদর্শের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
নবনির্বাচিত সভাপতি যুবায়ের হাসান দুলাল বলেন,“ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। আমি ইনশাআল্লাহ কলেজ ক্যাম্পাসে নৈতিক, দেশপ্রেমিক ও আলোকিত নেতৃত্ব গঠনে কাজ করবো।”
নতুন সভাপতির নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রম আরও শক্তিশালী ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।