কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনে কুড়িগ্রামে শ্রমিকদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎রোববার (২২ নভেম্বর) বিকেলে জেলা কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

‎

‎পথসভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মো. রিজন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আজিজুল হক।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. ফুলবাবু, এরশাদুল, বিমল, সাধু, ট্রাক শাখার সভাপতি মো. আয়নাল হক, ফুলবাড়ী শাখার লোড-আনলোড সভাপতি মো. হাফিজুর রহমান সাগর, সদর উপজেলা লোড-আনলোড শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ভুরুঙ্গামারী উপজেলা বাস-মিনিবাস শাখার সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, সুরুজ আলী এবং যুবদলের সহসভাপতি মাসুদ রানা বাবুসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎

‎পথসভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তাঁরা আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন কমিটির নেতৃত্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

‎

‎একই সঙ্গে জেলায় নিষিদ্ধ সংগঠনের কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে যথাযথ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *